বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, হরমুজ প্রণালী খোলার জন্য নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসতেই ইরানকে নতুন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।”
তিনি আরও উল্লেখ করেছেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটতে পারে। তবে, এখন আমরা এমন একটি পরিবেশ দেখেছি যেখানে ভিন্ন দৃষ্টিভঙ্গি, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে, যা বৈপ্লবিকভাবে গুরুত্বপূর্ণ কিছু ঘটাতে পারে।”
ট্রাম্প আরও বলেন, “কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যু বন্ধ হবে। ইরানের জনগণের মঙ্গল হোক।”
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি ইরানের উপর চাপ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও তীব্র করতে পারে।
আপনার মতামত লিখুন :