সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত নির্ধারিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচিতদের মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১–দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

শপথ গ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।