সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের শপথ গ্রহণ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে একটি আসনে প্রার্থিতা সংক্রান্ত আইনি জটিলতার কারণে সেই ফলাফল এখনো স্থগিত রয়েছে।

গেজেট অনুযায়ী, দলীয় আসন বণ্টনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদের সংরক্ষিত নারী আসনগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যা আইন প্রণয়ন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।