সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার আর নেই। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় ভুগে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রন হক সিকদার সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালকও ছিলেন।
উল্লেখ্য, তার ও তার ভাই রিক হক সিকদার-এর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :