ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৮:১২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সফরে উন্নয়ন, সংস্কৃতি ও দলীয় সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

১৯৭৯ সালে বাবার খনন করা দরিরামপুর ধরার খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুত্র জানায়, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ময়মনসিংহের ত্রিশালে ১৯৭৯ সালে ব্যক্তিগত পরিদর্শনে আসেন এবং স্থানীয় ‘ধরার খাল’ বা বৈলর খাল পরিমাপ ও খনন কার্যক্রমের সাথে যুক্ত হন। তবে ১৯৭৬ থেকে ১৯৭৭ সালের দিকে তিনি দেশব্যাপী যে ব্যাপকভিত্তিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, তার অংশ হিসেবে ত্রিশালের এই খালটিও খনন করা হয়েছিল

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে বাবার খনন করা দরিরামপুর ধরার খাল খনন করেছিলেন। জনপ্রত্যাশার প্রেক্ষিতে ৪৭ বছর বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই খাল পুন:খনন উদ্বোধন করবেন এছাড়াও ময়মনসিংহবাসির আরও চাওয়া পাওয়া তিনি পুরণ করবেন।

এরপর বিকেলে জাতীয় কবি Kazi Nazrul Islam-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করা হবে।

সফরের শেষ পর্যায়ে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় সফর শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ ও ত্রিশাল এলাকায় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।