ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিতব্য ষান্মাসিক কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত বৈঠকে সাদিক কায়েমসহ মোট ১০ জন দায়িত্বশীলকে সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিদায় জানানো হয়েছে।

মু’তাসিম বিল্লাহ শাহেদীর ভাষ্য অনুযায়ী, এটি সংগঠনের নিয়মিত প্রক্রিয়া। ছাত্রত্বের মেয়াদ এবং সাংগঠনিক দায়িত্ব শেষ হলে প্রতি ছয় মাস অন্তর দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিদায় কোনো সাংগঠনিক শাস্তি বা বিরোধের কারণে নয়; বরং ছাত্রশিবিরের প্রচলিত সাংগঠনিক নীতিমালা অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবেই এটি সম্পন্ন হয়েছে।