দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭২ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ৪৮ জন, রাজশাহীতে ২৬ জন, রংপুরে ১০ জন এবং বরিশাল বিভাগে ৯৯ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ৯৮ জন। এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৭ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর মশাবাহিত এ রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :