রাজধানীর পল্টনে মায়ের সাথে অভিমান করে সিলিং ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দ্বারা তাশফিকুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে পল্টন মডেল থানাধীন চামেলীবাগের একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় এই ঘটনাটি ঘটে।
নিহত তাশফিকুল ইসলাম ফেনী জেলার দাগনভূঞা থানার আজিজ ফাজিলপুর গ্রামের মোঃ মাসুদের ছেলে। পরিবার নিয়ে সে পল্টনের উক্ত বাসায় বাস করতো।
নিহতের বাবা মাসুদ জানান,বিকেলে খাবার খাওয়ার জন্য তাশফিকুলের মা তাকে ডাকার জন্য ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের হুকের সাথে তাশফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তাকে উদ্ধার করে রাত আনুমানিক সোয়া আট টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে ঢামেকহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
মৃতার বাবা জানান, মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সাথে অভিমান করে তাশফিকুল এই ঘটনাটি ঘটিয়েছে।
আপনার মতামত লিখুন :