ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৫৪ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের একজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক। চলতি বছরে এখন পর্যন্ত মৃত ১১১ জনের মধ্যে ৬১ জন নারী এবং ৫০ জন পুরুষ।
ঢাকা বিভাগের মধ্যে ডিএসসিসি এলাকায় ৩৭ জন, ডিএনসিসি এলাকায় ১৬ জন এবং সিটি করপোরেশনের বাইরে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ১৯, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে আট, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৪৬৭ জন।
আপনার মতামত লিখুন :