ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। হামলার পর হুতিদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোটটি।
জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বিভিন্ন স্থাপনায় হামলার কথা জানিয়েছে জোট।
এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, হুতিদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জাজান তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে খবরটি যাচাই করতে পারেনি।
হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন আল-মালিকি।
আপনার মতামত লিখুন :