ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
সোমবার (৫ অক্টোবর) তাকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে এমদাদুল হক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২ অক্টোবর এ এস এম সালেহ আহমেদকে দুই বছরের চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ৩ অক্টোবর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :