ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : মে ১৫, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৫ মে) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার অভিনীত চলচ্চিত্র দেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র অঙ্গনে তার অবদান দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাষ্ট্রপতি ফারুকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ (১৫ মে) সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক ফারুক। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।