প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট এর উদ্যোগে মেধাবী-অস্বচ্ছল পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন

:: নিনা আফরিন, পটুয়াখালী ::

প্রফেসর এ কে এম ইসলাম ট্রাস্টের উদ্যোগে ২০২৫ সালের মেধাবী- অস্বচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পটুয়াখালী পৌরসভার সকল মাধ্যমিক বিদ্যালয় ও বাউফলের কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫০ জন এসএসসি শিক্ষার্থীদের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়েছে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহয়তার অর্থ বিতরন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

তিনি বলেন নতুন প্রজন্মকে বেশি বেশী বই পড়ার দিকে মনযোগ দিতে হবে। লেখাপড়ার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে তুলতে হবে। মোবাইলে আসক্ত না হয়ে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগ দেয়ার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে ট্রাস্টের সহ-সভাপতি পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, সদস্য নিনা আফরিন উপস্থিত ছিলেন।