দীপু মনি অন্যায় আবদার রাখাতে বাধ্য করতেন : ভিসি কলিমুল্লাহ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে দুদকের মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। শুনানিতে কলিমুল্লাহ দাবি করেন, “শিক্ষামন্ত্রী দীপু মনি আমাকে অন্যায় আবদার রাখতে বাধ্য করতেন।”

মামলার মূল অভিযোগ:

  • ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন ও অনুমোদনবিহীন ৩০ কোটি টাকার চুক্তি সম্পাদন

  • ঠিকাদারের নিরাপত্তা জামানতের টাকা এফডিআর করে ৪ কোটি টাকা লোন দেওয়ার নো-অবজেকশন সার্টিফিকেট প্রদান

  • একইসাথে ভিসি, বিভাগীয় প্রধান ও ডিনের দায়িত্ব পালন যা নিয়মবহির্ভূত

আদালতে কলিমুল্লাহর বক্তব্য:

  • “দীপু মনির চাপ”: “শিক্ষামন্ত্রীর অনৈতিক নির্দেশে রাগান্বিত হওয়ায় আমাকে ফাঁসানো হয়েছে।”

  • নিয়োগ প্রক্রিয়া: “সরকারি নিয়মে নিয়োগ দেওয়া হয়েছে, আমি এককভাবে দায়িত্ব নিইনি।”

  • অবস্থান নিয়ে বিভ্রান্তি: আদালতের প্রশ্ন, “আপনি ফুলটাইম ঢাকায় থাকতেন?” উত্তরে তিনি বলেন, “রংপুরেই থাকতাম।”