:: নিজস্ব প্রতিবেদক ::
রংপুর, ৯ আগস্ট ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “এখনকার নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তাই আগামী নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনা হবে বড় চ্যালেঞ্জ।”
শনিবার (৯ আগস্ট) রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও আরেকটি বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতি উন্নতির দিকে যাবে।”
নাসির উদ্দিন আরও বলেন, “গত নির্বাচনে যারা সমস্যা সৃষ্টি করেছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, ১৮ কোটি মানুষের জন্য কাজ করবে।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।”
আপনার মতামত লিখুন :