আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান : মির্জা ফখরুল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কাউন্সিল সদস্যদের ভোটে দলের নেতৃত্ব নির্বাচিত হবে। শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। তারেক দাবি করেন, ৫ আগস্টের পর থেকে দেশবাসী ‘বুক ভরে শ্বাস নিচ্ছে’ এবং বিএনপির দিকে পরিবর্তনের আশায় তাকিয়ে আছে।

রাষ্ট্র পুনর্গঠনের জন্য বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক, কৃষকসহ সব পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। তারেক বলেন, “আমরা আড়াই বছর আগেই সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম। জনসমর্থন পেলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”

সম্মেলনে বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড্যাবের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শুরু হয়। তারেক আরও জানান, দলের ভেতর গণতান্ত্রিক চর্চা বাড়িয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা হবে।