মালয়েশিয়ায় শ্রমিক পাঠানে বাধা দুদক-সিআইডির মামলা; কাল সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা, ১০ আগস্ট: মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মামলাকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে সোমবার মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দেশটির রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দ্বিপক্ষীয় বৈঠকের : মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের বিদ্যমান সমস্যা সমাধান এবং নতুন শ্রমিক নিয়োগের সুযোগ বাড়ানোসহ বিভিন্ন ইস্যু আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক প্রসঙ্গও উঠবে বলে । সফরে ৫টি সমঝোতা স্মারক সই ও ৩টি নোট বিনিময়ের কথাও জানানো হয়েছে।

মামলার প্রভাব ও মালয়েশিয়ার উদ্বেগ: সূত্রে জানা গেছে, বাংলাদেশে মালয়েশিয়ার ডিজিটাল অভিবাসন ব্যবস্থা নিয়ে দায়ের করা মামলাগুলো দেশটির সরকারকে চাপে ফেলেছে। এই সিস্টেম বর্তমানে ১৪টি দেশের শ্রমিকদের জন্য স্বচ্ছভাবে কাজ করলেও মামলাগুলো তা প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব মামলার ফলে মালয়েশিয়ার মানব পাচার প্রতিরোধ সূচক (টিআইপি) র‍্যাংকিং ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বাজারে তাদের পণ্য রপ্তানিতে বাধা এবং বিশ্বব্যাংক-আইএমএফের কাছ থেকে ঋণ প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে।