:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ১০০ টাকার নোট চালু করতে যাচ্ছে। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নকশায় সজ্জিত এই নোট মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শাখা থেকে বিতরণ করা হবে।
এর আগে একই সিরিজে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে চালু হবে।
নতুন নোটের বৈশিষ্ট্য:
আকার: দৈর্ঘ্য ১৪০ মিমি ও প্রস্থ ৬২ মিমি
সম্মুখভাগ: বামপাশে ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে শাপলা ফুলের নকশা
পেছনভাগ: সুন্দরবনের দৃশ্য
জলছাপ: রয়েল বেঙ্গল টাইগারের মুখ ও ‘১০০’ সংখ্যা
প্রধান রঙ: নীল
নিরাপত্তা বৈশিষ্ট্য:
১. রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা (সোনালি থেকে সবুজ)
২. নিরাপত্তা সুতা (লাল থেকে সবুজ)
৩. দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি উঁচু বিন্দু
৪. মাইক্রোপ্রিন্টিং ও বিশেষ বার্নিশ
৫. ইন্টাগ্লিও প্রিন্টিং ও সি-থ্রু ইমেজ
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নোটটি চকচকে ও টেকসই করার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে অন্যান্য মূল্যমানের নোটও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :