:: নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।” আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিই হবে তাদের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
তারেক রহমান আরও বলেন, “আগামী দিনে কর্মসংস্থানমুখী রাজনীতি চালু করবে বিএনপি।” তিনি যুবসমাজকে দেশ গড়ার অংশীদার হতে উদ্বুদ্ধ করেন।
আপনার মতামত লিখুন :