:: নিজস্ব প্রতিবেদক ::
প্রগতিশীল আন্দোলনের অগ্রযোদ্ধা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার দুপুর ২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর।
ময়মনসিংহ মেডিকেলের উপ-পরিচালক ডা. জাকিরুল ইসলাম জানান, “কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত সমস্যায় গত ৮ আগস্ট থেকে তিনি আইসিইউতে ছিলেন। সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।”
জীবন ও কর্ম:
১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণকারী যতীন সরকার ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল শিক্ষকতা করেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে তিনি সংস্কৃতি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার রচিত ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ ও ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।
পুরস্কার ও স্বীকৃতি:
স্বাধীনতা পুরস্কার (২০১০)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০৭)
শিশুসাহিত্যে অবদানের জন্য অসংখ্য সম্মাননা
আপনার মতামত লিখুন :