:: নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় একটি যুগান্তকারী “সবুজ মিশন” এর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি ভাষণ দিয়ে তিনি প্রকাশ করেন, ক্ষমতায় এলে তাঁর দল পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণ এবং অবহেলিত খালগুলো পুনঃখননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
রাজনৈতিক অঙ্গীকারের বাইরে গিয়ে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “ফ্যাসিবাদ রুখতে কাগজে-কলমে আইন নয়, জনগণের রাজনৈতিক সক্ষমতাই একমাত্র হাতিয়ার।” তাঁর ভাষায়, “৭১-এ স্বাধীনতা অর্জনের যুদ্ধ ছিল, ২৪-এ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এখন সময় কাজের রাজনীতির – প্রতিশোধ নয়, উন্নয়নের রাজনীতি।”
ভবিষ্যৎ বিএনপির রূপরেখা তুলে ধরে তারেক জানান, দলটি “কথার রাজনীতি” ছেড়ে “কাজের রাজনীতিতে” মন দেবে। এর মধ্য দিয়ে শুধু পরিবেশই নয়, তৈরি হবে লক্ষ্য কর্মসংস্থান, গড়ে উঠবে নিরাপদ কর্মপরিবেশ। তাঁর এই ঘোষণাকে ইতিমধ্যে পরিবেশবাদী মহল “সামষ্টিক পরিবেশবান্ধব পদক্ষেপ” হিসেবে আখ্যায়িত করেছে।
আপনার মতামত লিখুন :