:: নিজস্ব প্রতিবেদক ::
রাজধানীর মহাখালীতে একটি সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার পর এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ। প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের স্থানে দমকল বাহিনীর ৩টি ইউনিট ইতিমধ্যে পৌঁছে গেছে। এছাড়া, অগ্নি নিয়ন্ত্রণে তেজগাঁও স্টেশন থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা করেছে।তবে রাস্তায় যানজট থাকায় এখনো পৌঁছাতে পারেনি ইউনিটগুলো।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে এখনও অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ এবং প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি তিনি। ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধার কাজ চলছে।
আপনার মতামত লিখুন :