সেই মনি-মুক্তা এখন ১৭ বছরে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সেই মনি-মুক্তা এখন ১৭ বছরে পেটে জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া বীরগঞ্জের দুই বোন মনি-মুক্তা । কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অসামান্য সাফল্য আর দুর্বার জীবনীশক্তির জয়গানে আজ তা এক অনন্য ইতিহাস। ২০০৯ সালের ২২ আগস্ট দিনগত পল্লীতে জন্ম নেওয়া মনি-মুক্তা আজ ১৭ বছরে পা রাখল। ঢাকা শিশু হাসপাতালে ডা. এ আর খানের সফল অস্ত্রোপচার তাদের পৃথক করে দেয়, আর আজ তারা দশম শ্রেণির শিক্ষার্থী।

জন্মদিনে ঘরোয়া পরিবেশে কেক কেটে, ধর্মীয় সংকীর্তনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে এই দুই বোন। তাদের একটাই স্বপ্ন—ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। দেশবাসীর কাছে তারা চায় শুভকামনা ও দোয়া। এক সময়ের চিকিৎসা বিজ্ঞানের অলৌকিক এই কাহিনী আজ আশার বাতিঘর, সম্ভাবনার নতুন ইতিহাস।