:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু অতীতে দু’বার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর এক হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ ইস্যুতে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ইসহাক দার বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দুঃখ প্রকাশের মধ্য দিয়েই এ ইস্যুর সমাধান হয়েছে। তিনি বলেন, “হৃদয় পরিষ্কার করুন, সামনে এগিয়ে যেতে হবে।”
বৈঠক শেষে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি সই হয়। পাশাপাশি বাণিজ্য, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি, রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।
শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। এক যুগেরও বেশি সময় পর এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর। সফরের প্রথম দিন তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
আপনার মতামত লিখুন :