:: নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ সোমবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে রোববার বিকেল ৫টায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করা হয়। সেখানে মূলত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।
সেশনে রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে বছরের পর বছর শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। তবে জোরপূর্বক নয়, বরং নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান তারা।
এই আলোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :