পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তার রদবদল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে বড় ধরনের রদবদল এনেছে সরকার। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে মোট ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জন কর্মকর্তাকে পূর্ণাঙ্গ অতিরিক্ত আইজিপি করা হয়েছে। একই সঙ্গে সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয় কর্মকর্তাকে নিয়মিত ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া আরও এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।