দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ছয়জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :