প্রীতির হ্যাটট্রিকে ফের নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে আবারও উড়িয়ে দিল বাংলাদেশের কিশোরীরা। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে সুরভী আক্তার প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা।

প্রথমার্ধে থুনুই মারমা ও প্রীতির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর আরও আক্রমণাত্মক খেলা উপহার দেন মেয়েরা। ৭১ মিনিটে কর্নার থেকে নিখুঁত ট্যাপে দ্বিতীয় গোল করেন প্রীতি। আর ৮৭ মিনিটে পূর্ণিমা মারমার ক্রস থেকে হ্যাটট্রিক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৯। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, তবে তারা এক ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন হতে হলে আগামী ২৯ আগস্ট শেষ ম্যাচে বাংলাদেশকে ভারতকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হবে।