আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথে বড় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সব হিসাব-নিকাশ শেষ করে চূড়ান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আজ বৃহস্পতিবার সেটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ইসি।
ইসি সূত্র জানায়, রোডম্যাপে পরিষ্কারভাবে উল্লেখ থাকবে—নির্বাচনের আগে কোন কাজ কখন শেষ করতে হবে। সেপ্টেম্বরেই শুরু হবে স্টেকহোল্ডার বৈঠক। এরপর ধাপে ধাপে হবে আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র চূড়ান্ত, নির্বাচনি সামগ্রী ক্রয় থেকে শুরু করে কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের সময়সীমা নির্ধারণ।
তবে এই রোডম্যাপে তফসিল ঘোষণার তারিখ ও ভোটের দিন থাকছে না। ইসি জানিয়েছে, ডিসেম্বরেই তফসিল এবং আগামী ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “রোডম্যাপে সুনির্দিষ্ট সময়সীমা থাকায় প্রস্তুতিমূলক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। এতে মানুষের শঙ্কাও অনেকটা কাটবে।
আপনার মতামত লিখুন :