জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ সদস্য


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দক্ষিণ সুদানের জুবা ও মালাকালের অশান্ত নদীপথে নিরলস দায়িত্ব পালন করে জাতিসংঘ শান্তিরক্ষা পদক অর্জন করলেন বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ সদস্য। বুধবার জুবাতে আয়োজিত বর্ণাঢ্য মেডেল প্যারেডে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক প্রদান করেন ইউএনমিসের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম।

বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিটকে তিনি ভূয়সী প্রশংসা করে বলেন, নীল নদের প্রতিকূল পরিবেশে জ্বালানি, খাদ্য ও গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের পাশাপাশি টহল, উদ্ধার, রেকি ও ডাইভিং অপারেশনে তাদের সাহসিকতা আন্তর্জাতিক শান্তিরক্ষায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

২০১৫ সাল থেকে দক্ষিণ সুদানে জাতিসংঘের একমাত্র মেরিন ফোর্স হিসেবে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করছে। ইতোমধ্যেই তারা নীল নদের ১ হাজার ৩১১ কিলোমিটার পথ পাড়ি