বাংলাদেশের সামনে সবচেয়ে কঠিন সংকট রোহিঙ্গা সমস্যা—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রাজধানীর শাহবাগে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনীতে তিনি বলেন, “সমাধানহীন এই সংকট প্রতিদিন আরও জটিল হচ্ছে। আশ্রয়শিবিরে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ভবিষ্যতে কোন জীবন মেনে নেবে—এটাই সবচেয়ে বড় প্রশ্ন।”
তিনি সতর্ক করেন, মিয়ানমারের পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের নিজ ভূখণ্ড থেকে চিরতরে উৎখাত করা, তাই প্রত্যর্পণের সম্ভাবনা ক্ষীণ। একইসঙ্গে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় নজর দেন—গাজায় হত্যাযজ্ঞ, ইউক্রেন যুদ্ধ, ভারত-চীনের নতুন অবস্থানসহ দ্রুত পরিবর্তনশীল বিশ্বরাজনীতিকে তুলে ধরেন।
তবে হতাশার ভিড়ে আশার কথাও শোনান তিনি। বলেন, “২০২৪ সালের জুলাইয়ে তরুণ নেতৃত্ব ফ্যাসিবাদকে পরাজিত করে নতুন দিগন্ত দেখিয়েছে। আগামী ১০–১৫ বছরে বাংলাদেশে ভিশনারি রাজনীতি প্রতিষ্ঠিত হবে।” এর জন্য শিক্ষাব্যবস্থায় দক্ষতা ও জ্ঞানভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তৌহিদ হোসেন বিশ্বাস করেন, সঠিকভাবে প্রস্তুত তরুণ প্রজন্মই বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতির মূল চালিকাশক্তি হবে।
আপনার মতামত লিখুন :