কাকরাইল যেন এখন ছোট্ট এক ‘সতর্ক ঘাঁটি’। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকেই অবস্থান নিয়েছে পুলিশ। আগের রাতেই এখানকার রাস্তায় সংঘর্ষে রক্তাক্ত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেই উত্তপ্ত ঘটনার পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ জানায়, আর গণঅধিকার পরিষদ ঘোষণা দেয় সারাদেশে বিক্ষোভ কর্মসূচির।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল আটটা থেকে মোতায়েন রমনা থানার ও রাজারবাগ পুলিশ লাইনের সদস্যরা। তবে জাপার কার্যালয়ের সামনে কোনো রাজনৈতিক কর্মী দেখা যায়নি।
শুক্রবার রাতের ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, নুর রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি বর্তমানে আইসিইউতে আছেন।
রাজনীতির অঙ্গন যখন উত্তপ্ত, কাকরাইলের কার্যালয় তখন পুলিশি প্রহরায় পরিণত হয়েছে এক নীরব, অথচ ভারী নিরাপত্তা বলয়ে।
আপনার মতামত লিখুন :