নুরের চিকিৎসার খোঁজ নিলেন খালেদা জিয়া


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের অবস্থার খোঁজ নেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নুরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি ঘটনার নিন্দা জানিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

খালেদা জিয়া নুরের দ্রুত আরোগ্য কামনা করে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান শায়রুল।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুরসহ অন্তত ছয়জন। পরে সবাইকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।