দেশে ভোটার এখন সাড়ে ১২ কোটি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হালনাগাদ তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। পুরুষ ভোটার নারীর চেয়ে প্রায় ১৯ লাখ বেশি।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে ইসি সচিব মো. আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরে নতুন করে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

এর আগে ২ মার্চ ভোটার সংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৩৭ লাখ। এরপর বাদ পড়াদের যুক্ত করে ৩১ আগস্ট নতুন তালিকা প্রকাশ করা হলো।

ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন সংশোধনের ফলে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছরে পা দেবেন, তারাও জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার হবেন। ফলে ভোটার সংখ্যা আরও বাড়বে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।