ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ আপিল বিভাগ চেম্বার আদালত স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
এর ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচনে আর কোনো বাধা নেই। এই নির্বাচনের জন্য ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বামপন্থী সংগঠন মিলিয়ে মোট প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন।
হাইকোর্টের আদেশ স্থগিত হওয়া খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জমায়েত হয়ে ‘ডাকসু ডাকসু’ এবং ‘৯ তারিখ ৯ তারিখ’ স্লোগান দেয়। গণতান্ত্রিক ছাত্রসংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার নেতৃত্বে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :