আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার দ্রুত এগোচ্ছে। একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যেই শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায়ও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
যদিও ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ এখনও সম্পন্ন হয়নি, বিচারকাজ বর্তমানে টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :