দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মশাবাহিত রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৫০১ জনে।
সর্বশেষ মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৪৮, ৪৫ ও ৩২ বছর। তারা ঢাকার মিটফোর্ড হাসপাতাল, মডার্ন হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রয়েছেন ১ হাজার ৫৬৩ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৫২২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন জুলাই মাসে—১০ হাজার ৬৮৪ জন। একই মাসে সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :