৪০ দিন পর খুলল নগর ভবন, প্রশাসকের কক্ষে এখনো তালা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন টানা ৪০ দিন বন্ধ ছিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে চলা আন্দোলনের কারণে। এ সময়ে অধিকাংশ কর্মকর্তা অফিসেও আসেননি। তবুও তাঁদের গাড়ির নামে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে।

সিটির হিসাব অনুযায়ী, সংস্থাটির জ্বালানি খাতে মাসে গড়ে প্রায় ৫ কোটি টাকা খরচ হয়। বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল থেকে জুনের মধ্যে বিশেষ করে মে ও জুন মাসে কার্যক্রম বন্ধ থাকলেও তেল খরচ হয়েছে স্বাভাবিক সময়ের সমান।

দক্ষিণ সিটির অভ্যন্তরেই উঠেছে প্রশ্ন—অফিস কার্যক্রম না থাকলেও এত তেল গেল কোথায়? বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল অনিয়ম নয়, বরং সরাসরি দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানে এমন অনিয়ম স্বচ্ছতা ও জবাবদিহির চরম অভাবকেই স্পষ্ট করছে।

এ বিষয়ে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “কেউ যদি অফিস না করেও তেল ইস্যু করে থাকেন, সেটা নিতান্তই অন্যায়। এ ধরনের ঘটনা থাকলে খতিয়ে দেখা হবে।