তারেক রহমান চাইলে ট্রাভেল পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে তাকে ট্রাভেল পাস প্রদানে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন, তা তাঁর ব্যক্তিগত বিষয়। তবে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলে মন্ত্রণালয় যথাযথ সহায়তা দেবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, এখনই কোনো মন্তব্য করা অনুমাননির্ভর হবে। তবে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ শেষ করেছে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। সেখান থেকেই বিএনপির কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন তিনি।