মমতার তীব্র ভাষণ

‘মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও’


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাকে ঘিরে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে। তিনি যখন বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি বিজেপির হেনস্থার বিরুদ্ধে কথা বলছিলেন, তখন বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। তৃণমূল কংগ্রেসও প্রতিবাদে নামলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মমতা নিজেও ওয়েলে নেমে আসেন এবং বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন। তিনি বলেন, “ভোট চোর” এবং “বিজেপি হল দুর্নীতিবাজদের দল।”

মমতা বলেন, “বিধানসভায় যে কাগজ ছুড়ছেন, তা অগণতান্ত্রিক এবং বেআইনি। আমি যদি বাংলায় কথা বলি, মানুষ আমার কথাগুলো জানতে পারবে। এরা দুর্নীতিবাজ এবং বাঙালির উপর অত্যাচার চালাচ্ছে।” তিনি বিজেপির ওপর আক্রমণ করতে গিয়ে বলেন, “বিজেপি আজ দেশের লজ্জা।” তাঁর বক্তব্য, “বাংলা ভাষার উপর সন্ত্রাস চালানো হলে বাংলায় জয় সম্ভব নয়।”

এদিকে, বিজেপি বিধায়করা ‘মোদি চোর, বিজেপি চোর’ স্লোগান দিতে শুরু করলে মমতা পাল্টা জবাব দেন। তিনি দাবি করেন, “এরা টাকা, অস্ত্র এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটে জয়ী হয়ে এসেছে।” মমতার বক্তব্য শেষ হওয়ার পর বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন, কিন্তু বিধানসভায় উত্তেজনা তখনো বিরাজমান ছিল।