জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর পল্টনে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেয়।

এর আগেও গত ৩০ আগস্ট সন্ধ্যায় একই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।