ঢাকার বিভিন্ন থানায় নাশকতার ১১ মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ইসহাক তার আইনজীবীর মাধ্যমে ঢাকার মহানগর দায়রা জজ এবং মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইসহাকের আইনজীবী মো. মামুন মিয়া জানান, “ইসহাক সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের সময় ৩৬৫টি মামলা করা হয়েছিল। এর মধ্যে ১১ মামলায় তার বিরুদ্ধে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ তিনি আত্মসমর্পণ করে এসব মামলায় জামিনের আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করেছে।”
আপনার মতামত লিখুন :