সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুপুর ১২টার দিকে আবু আলম শহীদ খানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, আবু আলম শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আপনার মতামত লিখুন :