ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ও পরিচালনা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে তীব্র আলোচনা করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্রদলের নেতা-কর্মীরা নির্বাচনে কারচুপি, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং জামায়াত-শিবিরের সহায়তার অভিযোগ তুলেন।
একপর্যায়ে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ও অন্যান্য নেতারা উত্তেজিত নেতা-কর্মীদের শান্ত করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়সহ কয়েকজনকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, “আপনি চুপচাপ বসে যান।”
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষকরা—ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ. ফ. ম. ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
আপনার মতামত লিখুন :