ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ী হয়েছেন মুহিউদ্দীন খান।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। ঘোষণায় জানানো হয়, ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট।
এজিএস পদে মুহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।
ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আপনার মতামত লিখুন :