ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।
বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
এ পদে প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পান ৯০০ ভোট।
মহিউদ্দীনের এই জয়কে ডাকসু নির্বাচনে শিক্ষার্থী জোটের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :