সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। তিনি জানান, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের ওই লকারের দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সকালে সিআইসির একটি টিম লকারটি জব্দ করে।
এনবিআর সূত্র জানিয়েছে, লকারটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লকার জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :