জেন–জির বিক্ষোভ

থমথমে কাঠমান্ডু, ফেরা অনিশ্চিত জামালদের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী কাঠমান্ডুতে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা।

দলের ম্যানেজার আমের খান জানান, দূতাবাস ও সরকার নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিশেষ বিমানের মাধ্যমে খেলোয়াড়দের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। তবে ইমিগ্রেশন ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমতির জটিলতায় অনিশ্চয়তা রয়ে গেছে।

গতকাল কাঠমান্ডুতে ভয়াবহ সংঘাত, জ্বালাও-পোড়াও হলেও আজ সকালে পরিবেশ অপেক্ষাকৃত শান্ত হলেও রাস্তাঘাট, অফিস-আদালত, দোকানপাট সবই বন্ধ। সেনাবাহিনী কড়া নিরাপত্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে থাকা সাবেক জাতীয় খেলোয়াড় ইকবাল হোসেন জানিয়েছেন, শহরজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে, ফলে দলের নিরাপদে দেশে ফেরা নিয়ে শঙ্কা কাটছে না।