বাংলার মুখ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য মিলছে টানা চার দিনের ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করবেন তারা।
২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলে টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
এছাড়া দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসমারোহে যোগ দিতেও এই ছুটি বিশেষ তাৎপর্য বহন করবে।
আপনার মতামত লিখুন :