বাংলার মুখ ডেস্ক
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
বার্তায় তিনি বলেন, রাষ্ট্র মেরামতের মূলভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। পাশাপাশি বিচার বিভাগ, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের মৌলিক নীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তারেক রহমান অভিযোগ করেন, গত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল।
এদিকে, পৃথক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের ধারাবাহিক চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্টে রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন হলেও পূর্ণ গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। স্থায়ী গণতন্ত্রের জন্য নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব।
আপনার মতামত লিখুন :